যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

জেলা প্রতিনিধি ফরিদপুর
যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

জেলা প্রতিনিধি ফরিদপুর

 

ফরিদপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এফডিএফ-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদ, জান্নাতুল তাহিয়া রেভি, তাহসিন জেবা ও জান্নাতুল খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষদের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজে এখনো একটি গোষ্ঠী নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারীদের পিছিয়ে রাখতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব বাধা দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তারা ফরিদপুরকে একটি নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীরা যেন সমাজে মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, সে জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এর পূর্বে ‌ বেলুড় ফেস্টুন ‌ উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ‌ প্রধান অতিথি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।