শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা পগবা কেন আর্জেন্টিনার জার্সিতে

অনলাইন ডেক্স / ৭০ প্রকাশিত সময়:
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পল পগবা কি তাহলে আর্জেন্টিনা দলে যোগ দিলেন?

আর্জেন্টিনার জার্সি পরা পগবার ছবি দেখে এমন প্রশ্ন জাগতে পারে অনেকের মনে। যদিও বিষয়টি তেমন কিছু নয়। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকেই দেশটির জার্সি পরে অনুশীলনে নেমেছেন ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার।

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন পগবা।সেই লড়াইয়ের অংশ হিসেবেই এখন অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এই ফরাসি তারকা। তবে ফেরার লড়াইয়ের মধ্যেই ভিন্ন এক কারণে তিনি আলোচনায়।

 

অনুশীলনে পগবাকে দেখা গেছে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জার্সি পরে পগবা অনুশীলন করেছেন স্পেনের বার্সেলোনার অনুশীলন কেন্দ্রে।

সেই সেশনে তার সঙ্গী ছিলেন স্প্যানিশ তারকা আনসু ফাতিও। 

পগবা বর্তমানে এএস মোনাকোর সঙ্গে চুক্তিবদ্ধ। তবে পেশির চোটের কারণে এ বছর মোনাকোর হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন। এখন ধীরে ধীরে পুরো ফিটনেস ফিরে পেতে কাজ করছেন তিনি।

 

অনানুষ্ঠানিক এই অনুশীলনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পগবা নিজেই পোস্ট করেছেন। আর্জেন্টিনার জার্সি পরা পগবার সঙ্গে এই ছবিতে দেখা গেছে ফাতিকেও। ক্যাপশনে মজার ছলে পগবা লিখেছেন, ‘পিতা-পুত্র’।আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে পগবার এমন সংযোগ নতুন নয়। কয়েক বছর আগে পেশাদার ফুটবলের বাইরে থাকার সময় বন্ধুদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক ম্যাচে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছিল তাকে।

এ ছাড়া গত বছর ক্লাব বিশ্বকাপ চলাকালে ডিয়েগো ম্যারাডোনার ক্লাব বোকা জুনিয়ার্সের অনুশীলন ক্যাম্পেও গিয়েছিলেন পগবা। সেখানে গিয়ে দেখা করেন ক্লাবটির সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমের সঙ্গে। পাশাপাশি তাকে কথা বলতে দেখা গিয়েছিল মার্কোস রোহোর সঙ্গে।

ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে সব ধরনের ফুটবল থেক সাময়িক নিষিদ্ধ হন পল পগবা। সে সময় তিনি খেলতেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তদন্ত শেষে নিষিদ্ধ দ্রব্য সেবনের সত্যতা মেলায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের পরিপ্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে

আসে ১৮ মাসে। ফলে ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন তিনি।

কিন্তু ২০২৪ সালের নভেম্বরে পারস্পরিক সমঝোতায় পগবার সঙ্গে চুক্তি বাতিল করে জুভেন্টাস। এতে তার পেশাদার ক্যারিয়ার আবারো অনিশ্চতার মুখে পড়ে। শেষ পর্যন্ত গত বছরের জুনে এএস মোনাকো পগবাকে দলে ভেড়ায়।


More News Of This Category