আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল ইভেন্টের উদ্বোধনী ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে হারিয়ে শুভসূচনা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে নর্থ সাউথকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ড্যাফোডিল।
সোমবার (২৬ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচের শুরুতেই কিছু বুঝে উঠার আগে গোল করে চমক লাগিয়ে দেন নর্থ সাউথের জিসান মাহমুদ। ম্যাচের মাত্র ১৫ সেকেন্ডেই গোল করে তাক লাগিয়ে দেন সবাই। এতে গ্যালারিতে উল্লাসে ফেটে পড়ে নর্থ সাউথের সমর্থকরা। ১ গোল লিড নেয় নর্থ সাউথ।
এরপরই গোল শোধে মুহুর্মুহু আক্রমণ শানায় ড্যাফোডিল। ম্যাচের চার মিনিটেই পেয়ে যায় সুর্বণ সুযোগ। ডানদিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে গোল করে দলকে সমতায় আনেন ইউনুসা।
সমতায় ফেরার পর নর্থ সাউথের রক্ষণকে আরো কয়েকবার পরীক্ষায় ফেলেন ড্যাফোডিলের আক্রমণভাগ।
তবে প্রথমার্ধে আর কোনো দলই গোলের দেখা না পেলে ১-১ এ সমতায় থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের নর্থ সাউথকে মাঠেই যেনো খুঁজে পাওয়া যাচ্ছিল না। ম্যাচের ৩২ মিনিটে তাদের এলোমেলোর সুযোগ নিয়ে ড্যাফোডিল দারুণ এক আক্রমণ থেকে দাউদা সালিসো গোল করে লিড এনে দেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :