এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে গ্রুপ ‘বি’র ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কাছে পাত্তাই পেল না ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। আইইউবির জালে হাফডজন গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ড্যাফোডিল।
ম্যাচে ডিআইইউর বিদেশি শিক্ষার্থী ইউনুসা হ্যাটট্রিক করেছে। যা এবিজি ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকও।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতে আইইউবির জমাট রক্ষণের কাছে গিয়ে খেই হারিয়ে ফেলছিল ডিআইইউর স্ট্রাইকাররা। সময় যত গড়ায় ড্যাফোডিলের বারবার আক্রমণে এলোমেলো হয়ে পড়ে ইন্ডিপেন্ডেন্টের রক্ষণভাগ।
সেই সুযোগে ম্যোচের ২০ মিনিটে সাদিকের গোলে ডেডলক ভেঙে লিড নেয় ড্যাফোডিল।
তারপরে সময়টা ছিল শুধু ডিআইইউর বিদেশি শিক্ষার্থী ইউনুসার। এই বিদেশি শিক্ষার্থী একাই তছনছ করে দেয় আইইউবিকে।
ম্যাচের ২৫, ৩৫, ৪৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এ ছাড়াও ৪৪ ও ৫২ মিনিটে সেলিমের জোড়া গোলে আইইউবির জালে হাফডজন গোল জড়িয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডিআইইউ।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫
অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :