নেইমারের গোলের পরও হারল সান্তোস

অনলাইন ডেস্ক
নেইমারের গোলের পরও হারল সান্তোস
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে শেষ মুহূর্তের গোলে নেইমারদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ইন্টারন্যাসিওনাল। ভিলা বেলমিরোতে বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের ম্যাচে সান্তোসকে ২-১ গোলে হারিয়েছে তারা।

 

প্রথমার্ধে বেশ সতর্ক ফুটবল খেলায় গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল। তবে বিরতির পর ম্যাচে বাড়ে গতি ও উত্তেজনা।

 

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইন্টারন্যাসিওনাল। কর্নার থেকে নেওয়া সেটপিসে ব্রুনো হেনরিকের ক্রস সান্তোসের ডিফেন্ডার জে ইভালদোর গায়ে লেগে জালে জড়ায়।

গোল হজমের পর দ্রুতই ঘুরে দাঁড়ায় সান্তোস। ৮ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ঢুকে পেনাল্টি আদায় করেন মোইসেস।

 

 

স্পট কিক থেকে সমতা ফেরান দলের মহাতারকা নেইমার। তবে উদযাপনের জন্য দেখেন হলুদ কার্ড।

সমতায় ফেরার পর ম্যাচ ইন্টারন্যাসিওনাল আক্রমণে এগিয়ে থাকলেও সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলকে ম্যাচে রাখেন। অন্যদিকে বল দখলে এগিয়ে থেকেও স্পষ্ট সুযোগ তৈরিতে ভুগেছে সান্তোস।

 

নেইমার ছিলেন আক্রমণের মূল ভরসা, তবে ম্যাচের শেষ দিকে তাকে বদলি করা হয়।

শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচ। যোগ করা সময়ের পঞ্চম মিনিটের মাথায় সান্তোসের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে জয়সূচক গোলটি আদায় করে নেয় সফরকারীরা।

 

এই জয়ে পয়েন্ট তালিকায় সাত ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন ৫ পয়েন্ট, অবস্থান ১৭তম। অন্যদিকে ঘরের মাঠে পয়েন্ট পাওয়ার সুযোগ হাতছাড়া করে ৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানেই আছে সান্তোস।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।