শিরোনামঃ

দুই ধাপ পেছাল ব্রাজিল, বাংলাদেশ ও আর্জেন্টিনারও অবনতি

অনলাইন ডেক্স
দুই ধাপ পেছাল ব্রাজিল, বাংলাদেশ ও আর্জেন্টিনারও অবনতি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির মাঝে ফিফা র‌্যাংকিংয়ে বেশ কিছু রদবদল ঘটেছে।

প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ব্রাজিল ফিফা র‌্যাংকিংয়েও দুই ধাপ পিছিয়েছে। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাঁচ থেকে সাতে নেমে গেছে।

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে উড়ে যাওয়া বাংলাদেশের র‌্যাংকিংয়েরও অবনতি হয়েছে।এক ধাপ পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান অবস্থান ১৮১ নম্বরে।

 

দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনাও। আজ ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেও এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মৌরিতানিয়া র‌্যাংকিংয়ের ১১৫ নম্বর দল হলেও তাদের হারাতে বেশ কাঠখড় পুড়তে হয়েছে আর্জেন্টিনাকে, যা তাদের রেটিং পয়েন্টে প্রভাব ফেলেছে।

স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে। দুইয়ে আছে ফ্রান্স। ব্রাজিলের পতনের সুযোগ নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস।

 

ফিফা এখন প্রথাগত পদ্ধতির বদলে র‌্যাংকিং সরাসরি হালনাগাদ করছে। ফলে প্রত্যেক ম্যাচ শেষে র‌্যাংকিং স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।