শিরোনামঃ

চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল জাকেরদের স্বাবলম্বী করার পুঁজি সহায়তা বিতরণ

বিশেষ প্রতিনিধি
চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল জাকেরদের স্বাবলম্বী করার পুঁজি সহায়তা বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল জাকেরদের স্বাবলম্বী করার পুঁজি সহায়তা বিতরণ

 

বিশেষ প্রতিনিধি

অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে ফরিদপুরে জাকেরদের মাঝে কর্মসংস্থান সহায়তা হিসেবে পুঁজি ও উৎপাদনমুখী উপকরণ বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন।

শনিবার বাদ ফজর ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে এ সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দরবার শরীফের গদীনশীন পীর শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপস্থিত থেকে অসচ্ছল জাকেরদের হাতে অনুদান তুলে দেন।

দরবারের প্রতিষ্ঠাতা পীর হযরত শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর বেছালত দিবস উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাউন্ডেশন এককালীন আর্থিক সহায়তার পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণও প্রদান করে, যা অসচ্ছলদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

এদিকে, বেছালত দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে দেশ-বিদেশ থেকে অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত দরবার শরীফে সমবেত হন। এদিন বাদ জুম’আ থেকে পবিত্র কোরআন তেলওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার ও শরীয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমগ্র সৃষ্টির সুখ-শান্তি ও মহান আল্লাহর নৈকট্য কামনা করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।