ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে

অনলাইন ডেক্স
ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের অবদান জাতি স্মরণ রাখবে। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে।’

শুক্রবার (১৭ এপ্রিল) হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় বিএনপি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

 

শহীদ উদ্দীনচৌধুরী এ্যানি বলেন, ‘২ মে তারেক রহমানের সিলেট সফরের সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘একসময়ের গুরুত্বপূর্ণ এ নদীটি বর্তমানে প্রায় খালে পরিণত হয়েছে। নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্ত্রী বলেন, ‘বিএনপি সব সময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দল-মত-নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার।’

মন্ত্রী বলেন, ‘অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।