শিরোনামঃ
সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং বিক্ষোভ  সালথায় দুই পক্ষের মোড়লের দ্বন্দ্বে জিম্মি সাধারণ মানুষ: হামলা-ভাঙচুর অব্যাহত রয়েছে  স্বপ্নভঙ্গের বেদনায় ঋণের চাপে প্রবাসফেরত যুবকের আত্মহনন কাজ শেষ হওয়ার আগেই ধস গাজীপুরে বস্তাবন্দি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার, স্বামী পলাতক ঘোড়াঘাটে ৮ চোর ও ডাকাত গ্রেপ্তার নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ১৪৪ ধারা জারি টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

অনলাইন ড্রেস / ৩০ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

নওগাঁ জেলা শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।

 

সোমবার (৪ মে) বিকেলে শহরের এটিম মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্যসচিব তাইজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান বাদশা বক্তব্য রাখেন।

 

নতুন কমিটি ঘোষণা করায় আনন্দে মিছিলে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এই কমিটি ছাত্রদলের কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে জেলার তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে।নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসে বলেন, ‘জেলা কমিটির নেতারা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। আন্দোলন-সংগ্রামে রাজপথে তাদের অনেক ত্যাগ ও ভূমিকা রয়েছে। আনন্দ মিছিলের মাধ্যমে আমরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছি। তাদের নেতৃত্বে আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

 

জেলা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক মো. মামুন বিন ইসলাম দোহা বলেন, ‘ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের দক্ষ একটি সংগঠন। এ সংগঠন সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে আসছে। আগামী দিনে শহীদ জিয়া ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শকে ধারণ করে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে এবং সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী সংগঠন হবে।’

 

তিনি আরো বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সকলকে সঙ্গে নিয়ে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা কাজ

করব।

 


More News Of This Category