শিরোনামঃ
ঝালকাঠিতে ৮ বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি, শহরে আনন্দ মিছিল টানাবর্ষণে বরগুনায় পানির নিচে কৃষকের স্বপ্ন ‘আমার পাশে বসে ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকবিরোধী বক্তৃতা দিই’ নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাট, আহত ৫ কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধা নিহত টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত সান্তাহারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর যুবদলের সভাপতি-সম্পাদক বহিষ্কার নারায়ণগঞ্জে উচ্ছেদ কর্মচারীদের ওপর হকারদের হামলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স / ২৪ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ১০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। নিজ জেলায় তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো শহর ও যাতায়াত পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বগুড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচি ও মতবিনিময় শেষে আজই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সন্ধ্যা ৬টায় তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন। 


More News Of This Category