শিরোনামঃ
ঝালকাঠিতে ৮ বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি, শহরে আনন্দ মিছিল টানাবর্ষণে বরগুনায় পানির নিচে কৃষকের স্বপ্ন ‘আমার পাশে বসে ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকবিরোধী বক্তৃতা দিই’ নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে চাঁদা না পেয়ে ফুডল্যান্ড কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাট, আহত ৫ কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে বৃদ্ধা নিহত টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত সান্তাহারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর যুবদলের সভাপতি-সম্পাদক বহিষ্কার নারায়ণগঞ্জে উচ্ছেদ কর্মচারীদের ওপর হকারদের হামলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
সোমবার, ৪ মে, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের সব জেলায় একযোগে ৮টি ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস চলছে। প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিযোগিতার সার্বিক খোঁজখবর রাখছেন।

 

সোমবার (৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় বিকেএসপির সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

 

 

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘দেশের সব জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। আমরা ক্ষমতায় আসার পর মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ গড়ে তোলার জন্য স্থান যাচাই-বাছাইয়ের কাজ শুরুর নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।’আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ নতুন অধ্যায়ের পথে হেঁটে চলেছে। তরুণ প্রজন্মের মাঝে নানা ধরনের ক্রীড়া ইভেন্ট পৌঁছে দিতে সরকার কাজ শুরু করেছে।

 

 

বিগত সময়ের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। আগামীর বাংলাদেশ হবে ক্রীড়াজগতের বাংলাদেশ।’

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ উপস্থিত ছিলেন।


More News Of This Category