সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গাড়িচালকদের বছরে একবার ডোপ পরীক্ষা বাধ্যতামূলক

অনলাইন ডেক্স / ৩৪ প্রকাশিত সময়:
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

কারা অধিদপ্তরের আওতাধীন সব গাড়িচালকের জন্য বছরে অন্তত একবার ডোপ (মাদক) পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এ পরীক্ষার প্রতিবেদন বার্ষিক গোপনীয় অনুবেদনের (এসিআর) সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩’ এবং বাংলাদেশ ফরম নং-২৯০ (চ) ২০২৩ অনুযায়ী গাড়িচালকদের মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।সংশ্লিষ্ট ফরমের স্বাস্থ্য প্রতিবেদনের অংশে সর্বশেষ ডোপ টেস্ট রিপোর্টের ভিত্তিতে মাদকাসক্তি সংক্রান্ত মন্তব্য আবশ্যিকভাবে লিপিবদ্ধ করার নির্দেশনা বিদ্যমান রয়েছে।

 

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১৮ জানুয়ারি তারিখের এক স্পষ্টীকরণে বলা হয়েছিল, ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়নের সময় দাখিলকৃত ডোপ টেস্ট রিপোর্টকেই সর্বশেষ রিপোর্ট হিসেবে গণ্য করা যাবে।


More News Of This Category