সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পরিমাপে জরিপ শুরু করছে সরকার

অনলাইন ডেক্স / ৪২ প্রকাশিত সময়:
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, পরিমাপ করতে জরিপকাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। আগামী ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই জরিপকাজ চলবে।

শনিবার (৪ এপ্রিল) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা সরকারিভাবে নির্ধারণের জন্য জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপদল ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।বাংলাদেশ জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল হতে উচ্চতা (এমএসএল) নির্ধারণের লক্ষ্যে একটি সমন্বিত  জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। যার লক্ষ্য সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।

 

আইএসপিআর আরো জানায়, জরিপ কার্যক্রমটি সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ারের নেতৃত্বে এবং জিওডেটিক ডিটাচমেন্টের ইনচার্জ উপপরিচালক (জরিপ) দেবাশীষ সরকারের তত্ত্বাবধানে থানচি ও রুমায় অবস্থান করে বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হবে। জরিপ কার্যক্রমের জন্য সদ্য প্রস্তুত করা জিওড মডেলের মাধ্যমে জিএনএসএস রিসিভার থেকে প্রাপ্ত এলিপসয়েড উচ্চতা থেকে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব।জরিপদলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা, তিন্দু ইত্যাদি দুর্গম এলাকায় গমন করে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন, জিএনএসএস কর্স এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করবে।

 

এই জরিপের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তর (সার্ভে অব বাংলাদেশ) দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং না সাকা হাফং-তা নির্ণয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


More News Of This Category