ব্রিটিশবিরোধী আন্দোলনে কাজী নজরুলের কবিতা-গান যুগান্তকারী ভূমিকা রেখেছে : রিজভী


ব্রিটিশবিরোধী আন্দোলনে কাজী নজরুলের কবিতা-গান যুগান্তকারী ভূমিকা রেখেছে : রিজভী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। তার অনন্য সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

 

 

শোষক ও অত্যাচারীর কবল থেকে রক্ষা পেতে উজ্জীবিত করেছেন অবহেলিত ও শোষিত মানুষকে। এর ফলে তিনি বৃটিশ শাসকদের চক্ষুশুলে পরিণত হন এবং কারা নির্যাতন ভোগ করেন।

বুধবার (২৬ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেছেন।

 

তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার অম্লান স্মৃতির প্রতি গ্রভীর শ্রদ্ধা জানাই।

 

 

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কবি কাজী নজরুলের ২৩ বছরের সাহিত্য জীবনের অনন্য সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার এক উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাংলা ভাষার কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তিনি আমাদের জাতীয় কবি।তার সাহিত্য কর্মের মধ্যে মানবতার বাণী ছিল উচ্চকিত।’

 

 

তিনি আরো বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। সাহিত্য ও শিল্পকর্মে তার ছিল বহুমূখী প্রতিভা। কিন্তু তার প্রধান পরিচয় তিনি কবি। তার রচনা আমাদেরকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে।

 

 

সমাজে শান্তি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার ব্রত নিয়ে তিনি সাহিত্যকর্মে আত্মনিয়োগ করেছিলেন।’

সবশেষে তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিকর্মের জন্য চিরদিন অমর হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।