এনজো ফার্নান্দেজকে টানতে ২ হাজার কোটির প্রস্তাব ম্যানসিটির


এনজো ফার্নান্দেজকে টানতে ২ হাজার কোটির প্রস্তাব ম্যানসিটির
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে ১২০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ২,০০৭ কোটি ৪ লাখ টাকা) প্রস্তাব প্রস্তুত ম্যানচেস্টার সিটির। সিটির নতুন ম্যানেজার এনজো মারেস্কা নিজের মাঝমাঠ পুনর্গঠনে এই তারকাকে মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন।

 

 

 

ফুটবল দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, এনজো ফার্নান্দেজ নিজেও ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।

 

সিটির বর্তমান বস মারেস্কার সাথে ফার্নান্দেজের বেশ ভালো সম্পর্ক রয়েছে । তিনিই মূলত এই আর্জেন্টাইন তারকাকে ইতিহাদে নিয়ে আসার পেছনে মূল ভূমিকা পালন করছেন।

 

রদ্রি (বার্সেলোনায় যোগ দিয়েছেন), বার্নার্দো সিলভা এবং তিজানি রেইন্ডার্সের মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের ক্লাব ছাড়ায়।

 

 

ম্যানচেস্টার সিটির মাঝমাঠে শূণ্যতা তৈরি হয়েছে। তাই মাঝমাঠের শক্তি বাড়াতে মরিয়া ম্যানসিটি। তাই এই দলবদল উইন্ডোতেই ইলিয়েট অ্যান্ডারসন এবং আইয়ুব বুয়াদ্দিকে দলে অন্তর্ভুক্ত করেছে।

আর শেষে দিকে চেলসি এই মিডফিল্ডারকে দলে ভেড়ালে মাঝে পরিপূর্ণ শক্তি ফিরে পাবে।এদিকে বিশ্বকাপ জয়ী এই তারকার জণ্য ১২০ মিলিয়ন মূল্য নির্ধারণ করেছে। এই মূল্যে চুক্তিটি সম্পন্ন হলে তা প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল দলবদল হিসেবে রেকর্ড গড়বে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।