লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২


লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

বুধবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার পুলিশ।

 

আটকরা হলেন মো. শামিম হোসেন (২৯) ও তার সহযোগী মো. আতিক হোসেন (২০)। তারা উভয়েই উপজেলার ধুপইল (ফারাজিপাড়া) গ্রামের বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ওয়ালিয়া বাজারে অভিযান চালায়।

 

 

এসময় মো. শামিম হোসেনের সবজি দোকানে তল্লাশি চালিয়ে তাকে ও তার সহযোগী মো. আতিক হোসেনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারের নগদ ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।