সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজধানীসহ সারা দেশের জন্য বড় দুঃসংবাদ

অনলাইন ডেক্স / ৩৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দেশের অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, চৈত্রের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভ্যাপসা গরমে অস্বস্তি আরো বেড়েছে। এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশে এপ্রিলজুড়ে আরো কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে।এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও দিন ও রাতের গড় তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।

সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়ে সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।এ ছাড়া এপ্রিলজুড়ে কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


More News Of This Category