শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইরানে ইসরায়েলি হামলায় নিহত ১১

অনলাইন ডেক্স / ৮৯ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, গত রাতে মারকাজি প্রদেশের মাহাল্লাত শহরে এক হামলায় ১১ জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

সংবাদ সংস্থাটি জানায়, মাহাল্লাত শহরের তিনটি আবাসিক ইউনিটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান এবং মধ্য ইসফাহানজুড়েও মার্কিন-ইসরায়েলি হামলা সংঘটিত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের কেন্দ্রস্থলে ইরানি সরকারি অবকাঠামোতে হামলা চালিয়েছে।এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ভার্দাভার্দ এলাকার বাসিন্দাদের আগামী চার ঘণ্টার মধ্যে আসন্ন হামলার বিষয়ে সতর্ক করেছে।

 

তেহরানের স্থানীয় সময় সকাল ৬টার দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ফারসি এক্স অ্যাকাউন্ট থেকে জারি করা এই হুমকিতে জনগণকে ‘আগামী চার ঘণ্টার জন্য নিজ নিজ বাড়িতে থাকতে এবং এলাকা ত্যাগ না করতে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে এই এলাকার কাছাকাছি আসা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। চলমান ব্ল্যাকআউটের কারণে ইরানের অধিকাংশ নাগরিকের ইন্টারনেট সংযোগ না থাকা সত্ত্বেও এক্স অ্যাকাউন্টে এই সতর্কবার্তাটি পোস্ট করা হয়।

এদিকে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় রাতভর নাবাতিয়ার একাধিক এলাকা ধ্বংস হয়েছে, এতে একজন নিহত এবং বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মধ্যরাতের কিছুক্ষণ পর আব্বা শহরে যুদ্ধবিমানের হামলায় শাদি হাসান মোয়াল্লেম নিহত হন।

দুয়াইর শহরেও ভারী বোমাবর্ষণ করা হয়, যেখানে আল-রুস এলাকার একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। দক্ষিণ লেবাননজুড়ে হামলা তীব্র হওয়ায় জেবচিত ও আব্বার মধ্যবর্তী আল-সামুকা এবং দেইর জাহরানির আল-মাশা এলাকাতেও অতিরিক্ত হামলা চালানো হয়।

 

সূত্র : আলজাজিরা।


More News Of This Category