পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের ভেতরে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, কারাবন্দী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এসব শ্রেণির ভোটারদের মধ্যে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।