শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পিএসএল খেলার ছাড়পত্র পেলেন কারা

অনলাইন ডেস্ক / ৭৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরে অংশ নিতে বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ আলোচনার পর অবশেষে নিশ্চিত হওয়া গেছে, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন ও শরিফুল ইসলাম—এই পাঁচ তারকাই পিএসএলে খেলতে পারবেন।

 

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের সবাইকে নির্দিষ্ট সময়ের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে অংশ নিতে পারবেন।

 

 

এরপরই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে তাদের ফিরতে হবে।

এবারের আসরে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্স দলে নিয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমনও। অন্যদিকে, রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে।

 

 

পেশোয়ার জালমিতে জায়গা পেয়েছেন নাহিদ রানা ও সদ্য ডাক পাওয়া শরিফুল ইসলাম।

বর্তমানে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় ঈদের ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় পিএসএলে তাদের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বিসিবি।

 

আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএলের এবারের আসর।

 

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজ ও ইমনের। আর ২৮ মার্চ প্রথম ম্যাচ খেলবেন রিশাদ, রানা ও শরিফুল।


More News Of This Category