শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আর্জেন্টিনার দল ঘোষণা : বাদ পড়লেন কারা, সুযোগ পেলেন কারা

অনলাইন ডেস্ক / ৪৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা জাতীয় দল। সেই ধারাবাহিকতায় আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ঘোষিত দলে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

 

বুয়েনস আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

 

 

মূলত ২৭ মার্চ কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ হওয়ার কথা থাকলেও পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে সেটি বাতিল হওয়ায় এই প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে।

দল ঘোষণায় কিছুটা চমকও রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। চোট ও ফিটনেস সমস্যার কারণে দলে রাখা হয়নি লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসোকে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ।

 

 

এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার তোমাস পালাসিওস ও ফুল-ব্যাক গ্যাব্রিয়েল রোহাস।

এদিকে বিতর্ক নিয়েও আলোচনায় আছেন জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। চ্যাম্পিয়নস লিগে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ থাকলেও তাকে দলে রেখেছেন স্কালোনি।

 

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।

 

এর আগে এই প্রীতি ম্যাচটি দল গঠনের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছে কোচিং স্টাফ।


More News Of This Category