শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দিনমজুর থেকে অভিনেতা… আজ কাজের অভাবে চোখে পানি

অনলাইন ডেস্ক / ৮৪ প্রকাশিত সময়:
রবিবার, ৮ মার্চ, ২০২৬

দিনমজুর থেকে অভিনেতা… আজ কাজের অভাবে চোখে পানি।এটাই যেন জীবনের কঠিন বাস্তবতা।ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত কমেডি অভিনেতা Shamim Hossain আজ আর মানুষকে হাসাতে পারছেন না, বরং নিজের কষ্টের গল্প বলতে গিয়েই ভেঙে পড়ছেন। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওতে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি জানান, রমজানের প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও তার হাতে কোনো কাজ নেই। সংসার চালানোই এখন কঠিন হয়ে গেছে।

এক সময় জীবনটা ছিল সংগ্রামে ভরা। কখনো দিনমজুর, কখনো কুলি, কখনো আবার রিকশা চালিয়ে পেট চালিয়েছেন। কিন্তু স্বপ্ন ছিল বড় কিছু করার। ১৯৯৭ সালে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির অফিসে পিয়নের চাকরি নেওয়ার পর ভাগ্যের চাকা একটু ঘুরতে শুরু করে। সেই সময় অভিনেত্রী Afsana Mimi- এর মাধ্যমে ‘বন্ধন’ নাটকে অভিনয়ের সুযোগ পান তিনি।

সেখান থেকেই শুরু হয় তার অভিনয় যাত্রা।

ধীরে ধীরে হাজারের বেশি নাটক আর দুই ডজনের বেশি চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করেছেন তিনি। পর্দায় মানুষকে হাসিয়েছেন, আনন্দ দিয়েছেন অসংখ্য দর্শককে।

কিন্তু আজ সেই মানুষটাই কাজের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। রোজার এই সময়ে যখন অনেকের ঘরে আনন্দ, ইফতারের আয়োজন… তখন শামীম হোসেনের চোখে শুধু দুশ্চিন্তা আর অনিশ্চয়তা।

যে মানুষটা সারা জীবন মানুষকে হাসিয়েছে, আজ সে নিজেই চোখের পানি লুকাতে পারছে না।

জীবন কখন যে কোন মানুষকে কোথায় এনে দাঁড় করায়, সত্যিই কেউ জানে না।

দয়া করে ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা।


More News Of This Category