শিরোনামঃ

উদ্বোধনী জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে পড়ল অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানো জয় দক্ষিণ আফ্রিকার

অনলাইন ড্রেস
উদ্বোধনী জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে পড়ল অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানো জয় দক্ষিণ আফ্রিকার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

উদ্বোধনী জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে পড়ল অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানো জয় দক্ষিণ আফ্রিকার

৪ উইকেট নিয়েছেন কেশব মহারাজ (বাঁয়ে)। ছবি: এএফপি

 

শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারাল অস্ট্রেলিয়া।

 

 

 

কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুইনের স্পিনে শেষ পর্যন্ত ৬৭ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ডারবানের কিংসমিডে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

 

ডারবানের কিংসমিডে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে দারুণ সেঞ্চুরি করেন ম্যাথু ব্রিটজকে।

 

 

১০৬ বলে ১১২ রানের ইনিংসে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা। মার্কো ইয়ানসেন খেলেছেন ৭৫ রানের ঝোড়ো ইনিংস। দুজনের ১০৭ রানের জুটিই মাঝপথের বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেয়।

জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দুর্দান্ত।

 

 

ট্রাভিস হেড ও মিচেল মার্শ দ্রুত রান তুলছিলেন। অধিনায়ক মার্শ ৩৬ বলে ৬০ রান করে আউট হওয়ার পরই বদলে যায় ম্যাচের চিত্র। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় তারা।

অস্ট্রেলিয়া শেষ ৯ উইকেট হারিয়েছে ১০১ রানের ব্যবধানে।

 

 

দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর নায়ক দুই বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুইন। মহারাজ ৯.২ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৪ উইকেট। ফরচুইন ৮ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন ওয়ানডের ‘রান মেশিন’ ব্রিটজকে।

দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।