শিরোনামঃ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কার্গো থেকে এলএনজি স্থানান্তর ব্যাহত, কমেছে গ্যাস সরবরাহ

অনলাইন ড্রেস
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কার্গো থেকে এলএনজি স্থানান্তর ব্যাহত, কমেছে গ্যাস সরবরাহ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর (ট্রান্সফার) ব্যাহত হচ্ছে। ফলে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কমে গেছে।

 

 

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

 

আজ সন্ধ্যা ৬টার দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২৩০১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ হয়েছে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে পাওয়া গেছে মাত্র ৬৮৬ মিলিয়ন ঘনফুট।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার ব্যাহত হচ্ছে।

 

 

এর ফলে স্বাভাবিকের চেয়ে সামগ্রিক গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।