শিরোনামঃ

বিমানবাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

অনলাইন ড্রেস
বিমানবাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ বিমানবাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে সনদ বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ শেষ করা কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

 

আইএসপিআর জানায়, কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান কোর্সে উত্তীর্ণ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

 

উল্লেখ্য, এই কোর্সে দেশ ও বিদেশের বিমানবাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দিয়ে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।

 

সমাপনী অনুষ্ঠানে বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদরসহ ঘাঁটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।