রাজশাহীর নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পালুপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীদের উদ্যোগে এক স্বতঃস্ফূর্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সদস্য, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. শরিফুর রহমান শরীফ।
উঠান বৈঠকে মো. শরিফুর রহমান শরীফ স্থানীয় জনগণের নানা সমস্যা ও এলাকাভিত্তিক উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ ওয়ারেশ আলী এবং রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ আওয়াল উদ্দিন।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মাফিকুল ইসলাম, যুবনেতা আসাদুল ও সামিউল, এবং ছাত্রনেতা তুহিন, সিয়াম, সাগোর ও মেহেদীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ বাসিন্দারা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল পর্যায়ে এমন জনসম্পৃক্ত আয়োজন মানুষের মতামত গ্রহণ এবং এলাকার টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :