বাগমারার নরদাশে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি
বাগমারার নরদাশে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

:রাজশাহীর বাগমারায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে নরদাশ ইউনিয়নের মাদিলা মোড় থেকে মনোপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত সারাদেশে ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এতে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের দলীয় প্রার্থী, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।

​কর্মসূচিতে মাদিলা মোড় থেকে মনোপাড়া সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিরোধীদলের সার ও বিদ্যুৎ নিয়ে তথাকথিত অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এলাকায় সারের কোনো সংকট নেই বলে তিনি দাবি করেন।

​এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং ২ নম্বর নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলাল হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বিএনপি নেতা ওয়াসিম আকরাম ও রাকিব হাসান।

​এছাড়া উপজেলা তরুণ দলের সভাপতি আব্দুল লতিফ রানা, নরদাশ ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আব্দুল্লাহ, উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী ও ইউনিয়ন সভাপতি আব্দুল হাকিমসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠন ও ওয়ার্ড বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।