রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আরএমপির বিশেষ অভিযান: ৮৫ মামলা, ৪০ যান আটক

ডেক্স নিউজ
রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আরএমপির বিশেষ অভিযান: ৮৫ মামলা, ৪০ যান আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে দিনভর বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

​অভিযানকালে মোট ৭১০টি বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র ও ফিটনেস যাচাই করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধতা না থাকায় ৪০টি যানবাহন আটক করে পুলিশ।

​আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের এ ধরনের ট্রাফিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​সড়ক নিরাপদ রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরণের যানবাহন চালক ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।