মহাতীর্থের আলো: মোহনপুরে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার, সুশীল সমাজের সাধুবাদ

নিজস্ব প্রতিনিধি
মহাতীর্থের আলো: মোহনপুরে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার, সুশীল সমাজের সাধুবাদ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​রাজশাহীর মোহনপুর উপজেলার বজরপুর থেকে কালিগঞ্জহাটগামী সড়কের ধুরইল শাহাজিপাড়া অংশের চরম বেহাল দশায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় পথচারী ও এলাকাবাসী। অবশেষে সেই জনদুর্ভোগ নিরসনে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের অনন্য উদ্যোগ কথা জানান মিনারুল ইসলাম নামের এক সচ্ছল ব্যক্তি।

​দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুরইল শাহাজিপাড়া সংলগ্ন এ রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছিল। একটু বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ত। স্থানীয় লোকজনের দুর্ভোগের কথা চিন্তা করে এই সহৃদয়  ব্যক্তি দুই গাড়ি ইট ও এক গাড়ি বালু কিনে নিজ উদ্যোগে রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজ শুরু করেন।

​স্থানীয় বাসিন্দারা মিনারুল ইসলামের এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, এটি অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় একটি কাজ। তাঁর এই উদ্যোগে সাময়িক ভোগান্তি কমলেও সড়কটির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের জন্য সরকারি হস্তক্ষেপ জরুরি।

​এ বিষয়ে এলাকাটি পরিদর্শন ও প্রয়োজনীয় টেকসই সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মোহনপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন সর্বস্তরের জনগণ। এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থানটি সরেজমিনে পর্যবেক্ষণ করে সড়কটি স্থায়ীভাবে পাকা ও প্রশস্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।