মোহনপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট পৌর বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
মোহনপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট পৌর বিএনপির সমাবেশ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

​অনুষ্ঠানে কেশরহাট পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

​সমাবেশ থেকে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার রক্ষা এবং দেশের সার্বিক স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রত্যয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।