রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে নতুন বুধপাড়া পরিচালনা কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে নতুন বুধপাড়া পরিচালনা কমিটির সৌজন্য সাক্ষাৎ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর নতুন বুধপাড়া এলাকার মসজিদ, গোরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

​আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আল মামুন, গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমজাদ আলম, সাধারণ সম্পাদক মোকসেদ মন্ডল এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদ আলী ও সাধারণ সম্পাদক আমজাদ আলম।

​এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি মুক্তার হোসেনও উপস্থিত ছিলেন।

​সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নতুন বুধপাড়া এলাকার মসজিদ, গোরস্থান ও ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা, উন্নয়ন ও সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।