শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে : স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৪৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদ থেকে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা।

 

মির্জা ফখরুল বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

 

পর্যায়ক্রমে বাকি সিটি করপোরেশন ও পৌরসভাসহ অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের আয়োজন করা হবে।

রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সেবা নিশ্চিত করতে পারেন। সরকারি কর্মকর্তাদের চেয়ে তারা জনদুর্ভোগ লাঘবে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেই তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এসব সিটি করপোরেশনের মধ্যে যেটির মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন হবে।

 

 

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করতেই রাজনৈতিক প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে।

 

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।


More News Of This Category