শিরোনামঃ

তোমার আমার সংসার জয়া সাহা

লেখক জয়া সাহা
তোমার আমার সংসার       জয়া সাহা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তোমার আমার সংসার
জয়া সাহা

সংসারটা আমাদের সমৃদ্ধ সুনিপণ,
সুখের ই চাদরে মোড়ানো সর্বক্ষণ।
সংসারটা আমার ভীষণ ই প্রিয়,
তুমি শুধু ঠিকঠাক যত্নটা নিও।
তুমি যে অনন্য তুমিই সেরা,
সংসারটা তোমার ভালোবাসায় ঘেরা।
যুক্তি তর্কের সব হিসাব ফেলে..
থেকে যেতে চাই এ সংসারে
হেসে খেলে..
সংসারটা আমাদের মায়ায় ভরা,
এ যেন ভালোবাসায় মোড়ানো এক টুকরো ধরা।
সুখ,দুঃখ,হাসি,কান্না
অনেক তো হয়েছে এবার থাক না..
এবার শুধু খুশির জোয়ারে,
মিলব দুজনে মনের দুয়ারে।
সংসারটা যে ভীষণ ই শান্তিময়,
এখানে নেই কভু হেরে যাবার ভয়,
সংসারটাকে স্মৃতিময় করতে লড়বো প্রাণপণ,
সুখের স্বর্গ গড়বো করেছি এই পণ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।