তোমাকেই ভালোবেসে
জয়া সাহা
তোমাকে ভালোবেসে কাটেনি এখনো ঘোর,
সাক্ষী রয়েছে আজও
আমাদের ইফেক্ট মোড়।
আলাদা থেকেও দুজনে মিলে দেখতাম একই চাঁদ,
এভাবেই কেটে যেত তোমার আমার কত নিদ্রাহীন রাত।
ফোনটা রিসিভ না করলেই
বাসার নিচে থাকতে দাঁড়িয়ে,
আমৃত্যু এমন ই থেকো..
যেও না কভু হারিয়ে।
ভালোবাসো জানিয়েছিলে
দাঁড়িয়ে প্রপোজ রোড,
সাক্ষী রেখে আকাশ বাতাস
আর ঝলমলে রোদ।
তোমাকেই ভালোবেসে জীবনটা হয়েছে মধুর,
তার ই সাক্ষী আজ
আমার সিঁথির সিঁদূর।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :