শিরোনামঃ

আষাঢ়ের দোলনচাঁপা জয়া সাহা

লেখক জয়া সাহা
আষাঢ়ের দোলনচাঁপা        জয়া সাহা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আষাঢ়ের দোলনচাঁপা
জয়া সাহা

আমি যখন তোমার অপেক্ষায়,
তুমি তখন অফিসের কাজের বাহানায়..
ফিরতে তুমি করলে দেরি
আমি যে অপেক্ষা করি..
দরজায় যখন কড়া নাড়ো,
ঘড়িতে তখন বাজে বারো।
দরজা খুলতেই তোমাকে দেখি,
আষাঢ়ের দোলনচাঁপা দিচ্ছে উঁকি।
যতই করি না কেন রাগ,
এ ভালোবাসার হবে না যে ভাগ..
মনে তুমি ঠিকই রেখেছো..
আষাঢ়ের দোলনচাঁপা প্রিয় আমার,
অফিসের হাজারো কাজের চাপে..
সেটা কোনভাবেই ভুল হয়নি
তোমার।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।