শিরোনামঃ
অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ যুবদল নেতার চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নৌভ্রমণের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবক রিফাত হাসান রক্তিমের মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল ও পুলিশ।

 

শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের নিচ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় রিফাত।

নিহত রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে কয়েকজন বন্ধু হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে একটি নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় থাকা ছয় যাত্রী নদীতে পড়ে যান।পরে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিফাত নিখোঁজ হন। খবর পেয়ে সন্ধ্যার পর রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

 

পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।

 

 

টানা অনুসন্ধানের একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিস, পুলিশ ও ডুবুরি দলের যৌথ অভিযানে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’


More News Of This Category