শিরোনামঃ
কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী নারায়ণগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ যুবদল নেতার চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অ-২০ এশিয়ান কাপ বাছাই সাবেক তিন চ্যাম্পিয়নের গ্রুপে বাংলাদেশ

অনলাইন ড্রেস / ২৯ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ সাবেক তিন চ্যাম্পিয়ন উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।

 

 

চার দলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারলে ২০২৭ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট মিলবে।

আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২টি দলকে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব

।১৬ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক দেশ ছাড়া বাকি ১৫টি দল নির্ধারিত হবে বাছাই পর্বের মাধ্যমে। বাছাই পর্বের মোট ৮টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি এশিয়ান কাপে খেলার টিকিট পাবে। আর রানার্সআপ হওয়া আটটি দলের মধ্যে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা সেরা ৭টি দল তাদের সঙ্গে যোগ দেবে।

 

বাছাইয়ে পট-৪ এ থাকা বাংলাদেশ পট-১ থেকে উজবেকিস্তান, পট-২ থেকে সিরিয়া এবং পট-৩ থেকে ভারতকে পেয়েছে।

 

 

এই চার দল খেলবে ‘বি’ গ্রুপে। সব কটি ম্যাচ হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে।

২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ জেতা উজবেকরাই গ্রুপসেরার লড়াইয়ে ফেবারিট। এ বছর দেশটির জাতীয় দল ফিফা বিশ্বকাপেও খেলছে।

 

গ্রুপের আরেক দল সিরিয়া ১৯৯৩ সালে বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছিল।সর্বশেষ আসরেও বাছাই উতরে চূড়ান্ত পর্বে খেলেছে। আর ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৭৪ সালে।

এবারের বাছাইয়ে গ্রুপে চতুর্থ হওয়া দলকে ডেভেলপমেন্ট ফেজে (উন্নয়ন পর্ব) অবনমিত হতে হবে। পরের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে খেলতে হলে ডেভেলপমেন্ট ফেজে খেলে উতরাতে হবে।

 

আগামী ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান। এরপর ৩ সেপ্টেম্বর সিরিয়া ও ৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

 


More News Of This Category