মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিএনপির তরুণ প্রতিনিধিদলের সঙ্গে চীন যাচ্ছেন চাকসুর এজিএস

অনলাইন ড্রেস / ২৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঢাকায় চীনা দূতাবাসের আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ তরুণ প্রতিনিধিদল। এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।

 

 

এর আগে গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান। সফরটি আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

চিঠিতে বলা হয়, সফরকালে প্রতিনিধিদলটি চীনের চংকিং ও সাংহাই সফর করবে। সেখানে তারা দেশটির উন্নয়ন কার্যক্রম, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন এবং স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাবেন।

 

 

চিঠিতে প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি চংকিং জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস) পরিদর্শন করবে। পাশাপাশি বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়ের কথাও রয়েছে।

 

এ বিষয়ে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের পর জাতীয় রাজনীতিতে তরুণদের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বিএনপি সেই জায়গা থেকে তরুণদের গুরুত্ব দিচ্ছে।আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তুলতে এবং তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করার অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘চীনের বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন মাধ্যমে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে নজর দেব।’

 

এই সফরে বিএনপির ২০ সদস্যদের প্রতিনিধিদলের মধ্যে যুবদলের ৬ জন এবং ছাত্রদলের ৬ জন নারী ও ৮ জন পুরুষ সদস্য রয়েছেন।


More News Of This Category