শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

একই টেস্টে লাল ও গোলাপি বল ব্যবহারের পরিকল্পনা আইসিসির

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
শনিবার, ২৩ মে, ২০২৬

লাল বল এবং সাদা পোশাক—টেস্ট ক্রিকেটকে পরিচিত করে দেওয়ার জন্য আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। তবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে যুক্ত হয়েছে গোলাপি বল, খেলা হচ্ছে দিবা-রাত্রির।

 

 

 

ক্রিকেটের এই বনেদি সংস্করণে আরো কিছু রদবদল আনতে যাচ্ছে আইসিসি। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে টেস্টে দিনের বেলায় লাল বলের সঙ্গে গোলাপি বল ব্যবহার করার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি খেলার নিয়মে কিছু সংযোজন ও সংশোধনের কথা ভাবছে তারা।

 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে পানি পানের বিরতির সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি।বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানি পানের বিরতির সময় প্রধান কোচ মাঠে প্রবেশ করতে পারেন। ওয়ানডে ক্রিকেটেও এমন নিয়ম চালু করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে দ্বাদশ কিংবা অতিরিক্ত ক্রিকেটার মাঠে যেতে পারেন। সেটার জন্যও শর্ত পূরণ করতে হয়।

 

 

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, মাঠে পানি নিয়ে যাওয়া যেকোনো খেলোয়াড়কে অবশ্যই ক্রিকেটীয় পোশাক বা নির্ধারিত কিট পরে থাকতে হবে। নতুন নিয়ম কার্যকর হলে প্রধান কোচকেও দলের জার্সি পরতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

 

টি-টোয়েন্টিতে ইনিংস বিরতির সময় কমানোর কথাও ভাবা হচ্ছে। বর্তমান নিয়মে প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু হতে মাঝে ২০ মিনিটের বিরতি দেওয়া হয়। প্রস্তাবিত নিয়মে সেটা ১৫ মিনিট করার কথা ভাবছে আইসিসি।

 

 

এমনটা হলে দলগুলো পরিকল্পনা সাজানোর জন্য ৫ মিনিট কম সময় পাবে। টেস্টে প্রথাগতভাবে লাল বল দিয়ে খেলা হয়ে থাকে। দিবা-রাত্রির টেস্ট হলে গোলাপি বল দিয়ে খেলা হয়। জানা গেছে, আবহাওয়ার কারণে খেলা ব্যাহত হলে কিংবা ফ্লাডলাইটের নিচে খেলার প্রয়োজন হলে তখন উভয় দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যেতে পারে। লাল বলের ক্রিকেটের মধ্যে কিভাবে গোলাপি বলের ব্যবহার করা হবে, সেটা এখনো পরিষ্কার নয়। সিরিজ শুরুর আগে দুই দলের পক্ষ থেকে সম্মতি নেওয়ার ভিত্তিতে সেটা কার্যকর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ম্যাচ চলাকালীন বোলারদের অ্যাকশন অবৈধ কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মাঠের আম্পায়ারদের হক-আই ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। অন্য নিয়মগুলোর মতো এটাও এখনো স্পষ্ট নয়। সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইসিসি বদ্ধপরিকর।

 

গত বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির সভায় ভার্চুয়ালি বিষয়টি আলোচনা হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন আইসিসির ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলী।

 

ক্রিকবাজ জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে নিয়মগুলো কার্যকর করা হতে পারে। এর আগে ৩০ ও ৩১ মে ভারতের আহমেদাবাদে হতে চলায় আইসিসি সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।


More News Of This Category