শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হার্ট অ্যাটাকের পরেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন তামিম

অনলাইন ড্রেস / ১৪ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

গত বছরের ২৪ মার্চ ছিল তামিম ইকবালের জীবনের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন মোহামেডানের হয়ে খেলতে নামা তামিম।

 

 

 

এরপর তামিমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে রিং পরানো হয়। এরপর উন্নত চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। স্বীকৃত ক্রিকেটে সেটিই হয়ে আছে তামিমের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

 

 

এক বছরের ব্যবধানে সেই তামিমই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে। গত মাসে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন সাবেক এই ওপেনার।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, কীভাবে হার্ট অ্যাটাক তার জীবনের ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠল।

 

ঠিক কখন মাঠের ক্রিকেট ছেড়ে বোর্ড পরিচালায় আসার সিদ্ধান্ত নিয়েছেন তামিম? এমন প্রশ্নে তিনি বলেন, ‘সত্যি বলতে, গত বছরের হার্ট অ্যাটাকটাই ছিল আমার জীবনের সেই টার্নিং পয়েন্ট।তখন আমি জাতীয় দলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। ঠিক ওই মুহূর্তে যখন আমার হার্ট অ্যাটাক হলো, আমি ভাবলাম—ব্যস, অনেক হয়েছে, আর নয়। হার্ট অ্যাটাকের পর আমার মনে হয়েছে ক্রিকেটে ফেরার জন্য এতটা ঝুঁকি নেওয়া আর ঠিক হবে না। কারণ আমি যদি ফিরতামও, বড়জোর আর এক বা দুই বছর খেলতে পারতাম। আমার পরিবারে সন্তানরা এখনো অনেক ছোট, আর শরীরটাও হয়তো ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না।

 

২২ গজ আর চিরচেনা সবুজ মাঠ ছেড়ে বিসিবির শীতাতপ নিয়ন্ত্রিত বোর্ড রুমে মানিয়ে নেওয়াটা যে সহজ নয়, তা অকপটেই স্বীকার করেছেন তামিম, ‘ভীষণ, ভীষণ আলাদা। তবে আমি তো এটাই চেয়েছিলাম। আমি ভেতরের সমস্যাগুলো ঠিক করতে চেয়েছিলাম। গত ১৭-১৮ বছর ধরে যখন আমি আমার সতীর্থদের সঙ্গে খেলতাম, খেলোয়াড় হিসেবে আমরা যেসব জিনিস নিয়ে সবসময় অভিযোগ করতাম, আমি ঠিক সেই সমস্যাগুলোই সমাধান করতে চাই যেন বর্তমান ও ভবিষ্যতের ক্রিকেটারদের মনে আর কোনো ক্ষোভ না থাকে। আমি খুব ভালো করেই জানি, একা আমার পক্ষে সব কিছু বদলে ফেলা সম্ভব নয়। তবে আমি এটুকু নিশ্চিত যে, অন্তত সুযোগ-সুবিধার দিক থেকে বাংলাদেশ ক্রিকেটের মান উন্নত করার জন্য যতটুকু দরকার, তা আমি করতে পারব।’


More News Of This Category