শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা

ফরিদপুর জেলা প্রতিনিধি / ১৮ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরে আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি শুরু হয়েছে। বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন স্থানে পতাকা, জার্সি, ব্যাজ ও স্টিকারসহ নানা ধরনের পণ্যের বিক্রি বাড়ছে বলে জানান ভ্রাম্যমাণ বিক্রেতারা।

 

শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে আজ সকালে ভ্রাম্যমাণ বিক্রেতা মোহাম্মদ নাসির জানান, তিনি গত দুই দিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন সামগ্রী বিক্রি করছেন। এতে তার দৈনিক আয় তুলনামূলকভাবে ভালো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি জানান, তার বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ব্যাজ ২০ টাকা, চাবির রিং ৫০ টাকা, হাতে পরার ব্যাজ ৪০ টাকা, খেলোয়াড়দের বিভিন্ন ধরনের স্টিকার ৫ থেকে ২০ টাকা, ছোট পতাকা ১০ টাকা এবং বড় পতাকা ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

 

মোহাম্মদ নাসির আরও বলেন, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই বেচাকেনা আরও বাড়বে বলে তিনি আশা করছেন। আর্জেন্টিনা ও ব্রাজিলের পণ্যের পাশাপাশি বাংলাদেশের পতাকাও ভালো বিক্রি হচ্ছে বলে তিনি জানান।

 

স্থানীয়দের মতে, বিশ্বকাপ ফুটবল ঘিরে প্রতি বছরই এ ধরনের সামগ্রীর চাহিদা বাড়ে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে।


More News Of This Category