শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা

ফরিদপুর জেলা প্রতিনিধি : / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা

 

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে শুরু হয়েছে অস্থায়ী খাসি ও ছাগলের হাট। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এ হাটে দিনভর জমে ওঠে বেচাকেনা। ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে হাট এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাট কার্যক্রম চলমান রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী বুধবার ঈদুল আযহা উপলক্ষে আরও একটি হাট অনুষ্ঠিত হবে।

হাটে ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা খাসি, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন। একইসঙ্গে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে মানুষের ভিড় আরও বাড়তে থাকে। অংশগ্রহণকারী ক্রেতা ও

বিক্রেতারা জানান, তুলনামূলক কম হাসিল এবং ভালো নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা স্বাচ্ছন্দ্যে পশু নিয়ে হাটে আসতে পারছেন। এতে বেচাকেনাও ভালো হচ্ছে।

হাটে বিভিন্ন প্রজাতির খাসি ও ভেড়া বিক্রি হতে দেখা গেছে। প্রকারভেদে খাসির দাম ৮ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত এবং ভেড়ার দাম ৮ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

হাটের ইজারাদার জয়নাল আবেদীন চৌধুরী ।,

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‌ অনুষ্ঠিত এই ‌হাটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য নিজস্ব ভলান্টিয়ার বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হাট পর্যবেক্ষণ করা হচ্ছে।

ক্রেতা, বিক্রেতারা

আশা প্রকাশ করেছেন, আগামী হাটে বেচাকেনার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।


More News Of This Category