শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নারী হকি ও কাবাডি দলকে সংবর্ধনা, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের জার্সি উন্মোচন

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
শনিবার, ২৩ মে, ২০২৬

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মঞ্চ থেকে পদক পুনরুদ্ধার করেছেন দেশের কাবাডি কন্যারা। অন্যদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় ইতিহাস গড়ে রৌপ্যজয়ী নারী হকি দল।

 

 

লাল-সবুজের পতাকা ওড়ানো সেই ‘জেতা মেয়েদের’ এবার যোগ্য সম্মান জানাল সরকার। জাকার্তায় রানার্সআপ হওয়া নারী হকি এবং চীনের সানিয়ায় ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সর্বমোট অর্ধকোটি টাকার আর্থিক পুরস্কার।

শনিবার (২৩ মে) রাজধানীর বিমানবাহিনী ফ্যালকন হলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে এই পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই অনুষ্ঠানে চলতি মাসেই জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন করা হয়।

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

খেলোয়াড়দের উদ্দেশে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নিজের খেলার সরঞ্জাম নিজে বহন ও যত্ন করলে সেটার সঙ্গে সম্পর্ক বাড়ে ও সেটি গুরুত্ববহ হয়। আমি এখনো কোথাও খেলতে গেলে নিজেই নিজের বুট ও ব্যাগ বহন করি।খেলোয়াড়ি জীবনেও প্র্যাকটিস বা খেলার পর নিজেই বুট পরিষ্কার করতাম।

সংবর্ধনা ও আর্থিক পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক। তিনি বলেন, এই পুরস্কার ও সম্মাননা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আগামীতে বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আরো উঁচিয়ে ধরতে পুরো দল জানপ্রাণ দিয়ে লড়ে যাবে।

 

গত ২২-৩০ এপ্রিল চীনের সানিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশ নারী কাবাডি দল।

 

 

এশিয়ান বিচ গেমসের প্রথম তিন বছর বাংলাদেশ কাবাডিতে ব্রোঞ্জ জিতলেও এরপর দীর্ঘ ১৪ বছর কোনো পদক আসেনি। নারী দলের এই সাফল্যে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটল।

অন্যদিকে, গত ২০-৩০ এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘উইমেন্স এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্ট’-এ রানার্সআপ হয়ে রৌপ্যপদক অর্জন করে নারী হকি দল। ২০১৯ সালে যাত্রা শুরু করা নারী হকি দল এই প্রথম আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার গৌরব অর্জন করল।

 

চলতি মাসেই জাপানে বসছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আসর। এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশসহ মোট ৯টি দেশ (ভারত, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে, কাজাখস্তান, মালয়েশিয়া, পাকিস্তান ও চীন) অংশ নেবে। গত বছর এই টুর্নামেন্টে পুরুষ দল সেমিফাইনাল খেলেছিল।অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশসহ মোট ৮টি দেশ (ভারত, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান ও চাইনিজ তাইপে) লড়াই করবে। গত বছর এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও ওডব্লিউসিসি-এর সভাপতি সালেহা খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান এবং ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


More News Of This Category