শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কাড়তে চান জ্যোতিরা

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের নিয়ে যতটা আলোচনা হয় তার অর্ধেকও হয় না নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তারদের নিয়ে। যেন অনেকটা পুরুষ দলের ছায়া হয়ে থাকেন তারা।

 

এবার সেই ছায়া থেকে বেরিয়ে আসতে চান জ্যোতিরা।

বিশ্বকাপের দারুণ পারফরম্যান্স দিয়ে নজরে আসতে চান বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে এমন ইচ্ছা পোষণ করেছেন জ্যোতি। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘দেখুন আমার দলের এক্সপোজার অনেক কম থাকে।

 

বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’

বিশ্বকাপে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। তাদের গ্রুপ সঙ্গী হচ্ছে—অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। তবে প্রতিপক্ষ হারানোর স্বপ্ন দেখছেন জ্যোতিরা।

 

তিনি বলেছেন, ‘আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ থাকবে। প্রথমত, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই।শুরুটা যদি ভালো পাই, ছন্দ পেলে সেটা বাকি টুর্নামেন্টে সাহায্য করবে।’


More News Of This Category