ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের শেষ ঘরের মাঠের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ।
ম্যাচের শুরুতে লুক শর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে লিড বেশিক্ষণ দরে রাখতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ফরেস্ট তারকা মোরাতোর হেডে করা গোলে তারা সমতায় ফেরান। খবর মিরর
এর পরই আসে ম্যাথিউস কুনহার বিতর্কিত গোল।
কারণ গোলটি হওয়ার আগে বল ব্রায়ান এমবেউমোর হাতে লাগলেও কুনহা গোল করেন। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি দেওয়া হয়।
৭৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাসে দারুণ গোলে ব্যবধান বাড়ান ব্রায়ান এমবেউমো। এরপর নটিংহাম মরগান গিবস ও হোয়াইটের অনবদ্য ফিনিশিং ম্যাচটিকে উত্তেজনাপূর্ণ করে তোলে।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এটাই ছিল ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোরও শেষ ম্যাচ। শেষ ম্যাচে এই ব্রাজিলিয়ান তারকাকে জয় উপহার দিয়ে দিল ক্লাবটি। এ সময় কাসেমিরোকে সম্মান জানিয়ে স্ট্রেটফোর্ড এন্ডে একটি বিশাল ব্যানার বা টিফো ওড়ানো হয়। ম্যাচ শেষে ভক্তরা তাকে দারুণ বিদায় সংবর্ধনাও দিয়েছে।