শিরোনামঃ

৫৩ বছর পর নতুন রূপ মোহনপুর উপজেলা চত্বরে

নিজস্ব প্রতিনিধি
৫৩ বছর পর নতুন রূপ মোহনপুর উপজেলা চত্বরে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রতিষ্ঠার দীর্ঘ ৫৩ বছর পর পরিবর্তনের নতুন ছোঁয়া লেগেছে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে। প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ব্লক সড়ক অগোছালো পরিবেশকে দিয়েছে আধুনিক ও নান্দনিক রূপ। এতে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে যাতায়াতের ব্যবহৃত প্রধান সড়কটি এতদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে চরম ভোগান্তিতে পড়তেন পথচারীরা। এ সমস্যার স্থায়ী সমাধানে সম্প্রতি ব্লক বসিয়ে টেকসই সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ব্লক সড়কটি পুরো পরিষদ চত্বরের বিভিন্ন ভবনের মধ্যে নিপুণ সংযোগ তৈরি করেছে। চারপাশের স্থাপনাগুলোর সঙ্গে পরিকল্পিতভাবে নির্মিত এ সড়ক যেন পুরো পরিবেশের চেহারা বদলে দিয়েছে। দূর থেকেই চোখ জুড়ায় নতুন রূপের মোহনপুর উপজেলা চত্বর।

​সেবা নিতে আসা স্থানীয় এক বাসিন্দা জানান, “দীর্ঘদিন পর এমন একটি দৃশ্যমান উন্নয়ন আমাদের বেশ আনন্দ দিচ্ছে। এটি কেবল চত্বরের সৌন্দর্যই বাড়ায়নি, সাধারণ মানুষের যাতায়াতও অনেক সহজ ও জনবান্ধব করে তুলেছে।”

​উপজেলা চত্বরের পরিবেশ আরও আকর্ষণীয় ও আধুনিক করতে আগামীতে বৃক্ষরোপণ, পর্যাপ্ত আলোকসজ্জা এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন স্থানীয়রা।

​স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “আগে এই রাস্তায় একটু বৃষ্টি হলেই পানি জমে থাকত, যাতায়াত করা কঠিন ছিল। এখন নতুন ব্লক রাস্তা হওয়ায় ভোগান্তি কমেছে, পুরো পরিবেশটাও দেখতে অনেক সুন্দর লাগছে।”

​সার্বিক বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদনের পর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ অনুমোদন করা হয়। আমরা সেই বরাদ্দের সর্বোচ্চ সৎব্যবহার নিশ্চিত করে চত্বরের সুষম উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।