শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ড্রেস / ২৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ২২ মে, ২০২৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বৃহস্পতিবার (২১ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

পরে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন সহকারী প্রক্টরসহ অন্তত ৭ জন আহত হন। ঘটনার পর হামলাকারীদের বিচারের দাবিতে নূর হোসেন হলের শিক্ষার্থীরা প্রায় ৬ ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।

 

পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতেই আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ৩১ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বহিষ্কারের অফিস আদেশে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে অতর্কিত হামলা চালায়।এ সময় তারা নামাজঘরসহ হলের বিভিন্ন আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে। পাশাপাশি সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে আহত করা হয়।

ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানানো হয়।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো জানায়, ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী আইনশৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

হাবিপ্রবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


More News Of This Category