শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নৃবিজ্ঞান প্রোগ্রামের প্রথম নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগে (পিএসএস) নতুন চালু হওয়া প্রোগ্রাম নৃবিজ্ঞানের ‘ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস)’–প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠানের। নতুন এই বিভাগে প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন ৩১ জন শিক্ষার্থী।

 

 

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমবারের মতো নৃবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

 

নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক ও পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল বাতেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৃবিজ্ঞান এমন একটি বিষয়, যেখানে মানুষ, সংস্কৃতি, সমাজ ও মানবজীবনের নানা দিককে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে জানার সুযোগ রয়েছে। নতুন এই একাডেমিক যাত্রাকে কৌতূহল ও উৎসাহ নিয়ে গ্রহণ করতে হবে।

 

পিএসএস বিভাগের চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের বলেন, নৃবিজ্ঞান মানুষের সমাজ, সংস্কৃতি ও ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

 

 

এই বিষয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদের পৃথিবী ও এর জটিল বাস্তবতাকে বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিতে দেখতে শিখতে হবে।

এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক বলেন, আন্তর্জাতিক মান ও চর্চা অনুসরণ করে নতুন এই কারিকুলাম তৈরি করা হয়েছে। এই প্রোগ্রাম ব্যবহারিক, প্রয়োগভিত্তিক এবং সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

পিএসএস বিভাগের অধ্যাপক ও এনএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ তৈরির জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা গড়ে তোলা হচ্ছে।বাংলাদেশে নৃবিজ্ঞান শিক্ষার অন্যতম সেরা অভিজ্ঞতা শিক্ষার্থীদের দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি।

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম বলেন, যোগ্য ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি শক্তিশালী একাডেমিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। নতুন নৃবিজ্ঞান প্রোগ্রামটি দ্রুতই দেশের অন্যতম সম্ভাবনাময় প্রোগ্রামে পরিণত হবে।

 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারাই এই প্রোগ্রামের প্রথম ব্যাচ ও পথপ্রদর্শক। শুধু ভালো ফল করা নয়, এই নতুন বিভাগকে সফলভাবে এগিয়ে নেওয়ার দায়িত্বও আপনাদের।

 

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন সিরাজ। সফল আয়োজনের জন্য তিনি অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।


More News Of This Category