শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ড: জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শ্রেণিকক্ষে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

 

বহিষ্কৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী উৎস দাস এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী স্নেহা।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে আপত্তিকর ও অনৈতিক অবস্থায় দেখতে পান সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থীর অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, শান্তি-শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

 

 

এই শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।


More News Of This Category