রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সৌদি আরবের উদ্দেশে যাত্রা করলেন ৫ হাজার ৬১৩ হজযাত্রী

অনলাইন ডেক্স / ৮ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (১৮ এপ্রিল) ১৪টি ফ্লাইটে মোট ৫ হাজার ৬১৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি ফ্লাইটে যাচ্ছেন ২ হাজার ৪৬৪ জন হজযাত্রী। সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার চারটি ফ্লাইটে ১ হাজার ৫৩৬ জন এবং ফ্লাইনাসের চারটি ফ্লাইটে ১ হাজার ৬১৮ জন যাত্রী যাচ্ছেন।

হজ ব্যবস্থাপনা অফিসের তথ্য অনুযায়ী, এসব হজযাত্রীর মধ্যে ৩ হাজার ৯৩৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ১ হাজার ৬৭৪ জন সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন।

কর্মকর্তারা জানান, ফ্লাইনাসের আরো তিনটি ফ্লাইটে যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়া চলমান রয়েছে।

হজ ব্যবস্থাপনা অফিস জানায়, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম ২১ মে পর্যন্ত চলবে। এ বছর মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০২টি, সৌদিয়ার ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট থাকবে।

বাংলাদেশ এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে পাঠাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।


More News Of This Category